ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তিন ধাপের পরিকল্পনা নেয়া হয়েছে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী পুশ-ইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু কুষ্টিয়ায় পৌর ভবনে যুবককে কুপিয়ে জখম তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে প্রথমবার ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

হাতিয়ায় বিএনপি সমর্থকের মার্কেটে আগুনের অভিযোগ, পুড়েছে সাত দোকান

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক বিএনপি সমর্থকের মালিকানাধীন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে মার্কেটের সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। একই সঙ্গে পাশের একটি গ্যারেজে থাকা একটি মাইক্রোবাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার মুলা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিক কালাম সর্দার, যিনি চরঈশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে।

তার ভাষ্য, ধানের শীষের পক্ষে নির্বাচন করায় প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই নাশকতা চালিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে মার্কেটে আগুন জ্বলতে দেখে তারা এগিয়ে যান এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সাতটি দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি গ্যারেজে থাকা একটি মাইক্রোবাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশাও আগুনে পুড়ে যায়।

দোকানের মালিক কালাম সর্দার জানান, তিনি ধানের শীষ প্রতীকের সমর্থক হওয়ায় গত কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। এমনকি তার দোকানে আগুন দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, গভীর রাতে মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন তার সব দোকান পুড়ে গেছে।

এ বিষয়ে জানতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

হাতিয়া থানার ওসি সাইফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় এসেছেন। লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

হাতিয়ায় বিএনপি সমর্থকের মার্কেটে আগুনের অভিযোগ, পুড়েছে সাত দোকান

আপডেট সময় ১০:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬