ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা একসঙ্গে এগোতে চায় : মোহাম্মদ হাতেম কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ ইরানের স্কুলে প্রাণঘাতী হামলা ‘যুদ্ধের ভুল’ : ট্রাম্প মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

‘হ্যান্ডশেক করা না করা খেলোয়াড়দের ইচ্ছার ওপর নির্ভর করে’

আকাশ স্পোর্টস ডেস্ক :

গত বছর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক শুরু। বিতর্কিত সেই ইস্যুতে ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং বলেছেন, ‘এটা পুরোপুরি খেলোয়াড়দের ইচ্ছার ওপর নির্ভর করে। কোনো বইয়ে লেখা নেই যে ম্যাচ শেষে হাত মেলাতে হবে বা আলিঙ্গন করতে হবে। স্রেফ মাঠে নামো এবং নিজেদের উজাড় করে খেলো।’

অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের ক্রিকেটাররা ম্যাচ শেষে একসঙ্গে আড্ডা দেন, সেই উদাহরণ টেনে ‘ভাজ্জি’ বলেছেন, ‘যদি মনে হয় যে, ম্যাচের পর হাত মেলানো দরকার বা আলিঙ্গন করা উচিত…সেটা ঠিক আছে। যদি আমরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলোয়াড়দের কথা বলি, তারা ম্যাচের পর একসঙ্গে বসে। ক্রিকেটকে ক্রিকেট হিসেবেই দেখা উচিত।’

সবশেষ এশিয়া কাপে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টসের পর ইচ্ছে করেই ‘হ্যান্ডশেক’ করেনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

খেলা শেষে রীতি অনুসারে ‘হ্যান্ডশেক’ করার জন্য পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে দাঁড়িয়ে থাকলেও গৌতম গম্ভীরের শীষ্যরা ড্রেসিংরুমে ফিরে দরজা বন্ধ করে বসে থাকে।

শুধু তাই নয়, টুর্নামেন্টের ফাইনাল শেষে আয়োজক হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির হাত থেকেই ট্রফি বুঝে নেওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেটারদের।

কিন্তু এসিসি সভাপতি পাকিস্তানি হওয়ায় মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেট দল। যে কারণে বাধ্য হয়ে দীর্ঘ সময় মাঠে দাঁড়িয়ে থেকে ট্রফি নিয়ে হোটেলে ফেরেন এসিসি সভাপতি মহসিন নকভি।

ট্রফি ফিরে পেতে অনেক দেন-দরবার করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু কোনো দেন-দরবারে কাজ হয়নি। আজও পর্যন্ত এশিয়া কাপের ট্রফি বুঝে পায়নি ভারত।

এসিসির নতুন সভাপতি আসার আগ পর্যন্ত ভারত এশিয়া কাপের ট্রফি পাবে বলে মনে হচ্ছে না। তার কারণ মহসিন নকভি বলে দিয়েছেন, ভারত যদি এশিয়া কাপের ট্রফি নিতে চায় তাহলে নকভির হাত থেকেই নিতে হবে।

এশিয়া কাপের সেই ‘হ্যান্ডশেক’ বিতর্ক ফের আলোচনায়। তার কারণ, আজ রোববার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘হ্যান্ডশেক করা না করা খেলোয়াড়দের ইচ্ছার ওপর নির্ভর করে’

আপডেট সময় ০৪:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬