ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘যারা আজ মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি’

আকাশ বিনোদন ডেস্ক :

আড়াই বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। মাঝেমধ্যে তার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়লেও প্রতিবারই তা গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর—যা নিয়ে বেশ বিরক্ত এই প্রিয়দর্শিনী নায়িকা।

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মৌসুমী স্পষ্ট ভাষায় বলেন, আমি যা-ই বলি না কেন, মানুষের কাছে মিথ্যা খবরটাই যেন বেশি মুখরোচক। এ ধরনের প্রোপাগান্ডা আমার কাছে খুবই বিরক্তিকর। অনেক সময় এসব নিয়ে কথা বলাটাও মূল্যহীন মনে হয়।’

তিনি অভিযোগ করেন, কিছু মানুষ কেবল মনোযোগ ও ভিউ পাওয়ার আশায় ভিত্তিহীন গল্প বানিয়ে ছড়িয়ে দেন। ‘কোনো কিছু না জেনে মিথ্যাকে রংচং মিশিয়ে সত্য বানিয়ে উপস্থাপন করা হচ্ছে। আইনের সঠিক প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে হয়তো এসব ভিউখোর গুজব অনেকটাই বন্ধ হতো’—যোগ করেন তিনি।

শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধেও কড়া অবস্থান নেন মৌসুমী। তার ভাষ্য, শিল্পীরাও মানুষ, তাদেরও ব্যক্তিগত জীবন আছে। দীর্ঘ সময়ের পরিশ্রমে একজন শিল্পী তৈরি হয়। যারা আজ মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি। মানুষের মনে আমি যে জায়গায় আছি, সেখান থেকে আমাকে সরানো সহজ নয়। এসব আমি কখনো পাত্তা দিইনি, ভবিষ্যতেও দেব না।

দেশে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, অনেক আগেই তার ফেরার পরিকল্পনা ছিল। তবে বর্তমানে অসুস্থ মায়ের দেখাশোনার কারণেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম, তা শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু আম্মা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই এখন তার পাশে থাকাটাই সবচেয়ে জরুরি—বলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘যারা আজ মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি’

আপডেট সময় ০৫:৪১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬