ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভোট দিয়েছেন ক্রীড়াঙ্গনের একঝাঁক তারকা

আকাশ স্পোর্টস ডেস্ক :

খেলার মাঠের ব্যস্ততা ভুলে বৃহস্পতিবার ভোটের লাইনে দাঁড়ালেন ক্রীড়াঙ্গনের একঝাঁক তারকা। ক্রিকেটের আশরাফুল-তাসকিন থেকে শুরু করে ফুটবলের মোরসালিন সবাই শামিল হলেন ‘নতুন বাংলাদেশ’ গড়ার এই উৎসবে। কারও জন্য এটি ছিল নাগরিক দায়িত্ব পালনের স্বস্তি, আবার তরুণ অনেকের জন্যই ছিল জীবনের প্রথম ভোট দেওয়ার রোমাঞ্চ।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ভোট দিয়েছেন ঢাকা-৯ আসনের দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল কেন্দ্রে। সপরিবারে ভোট দিয়ে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের বাচ্চারা ভোট উপভোগ করছে। ৫ আগস্টের সময় আমরা ইংল্যান্ডে ছিলাম। এরপর আমরা সবাই আশা করেছিলাম একটা নতুন বাংলাদেশ হবে। আজ ঈদের মতো লাগছে। পুরো ঢাকা শহর খালি। খুব সুন্দরমতো ভোট দেওয়া হচ্ছে।’

চট্টগ্রাম-১০ আসনের ভোটার হিসেবে জীবনের প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এদিন বেলা ১১টার দিকে কাজীর দেউড়ি এলাকায় অবস্থিত চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দিতে যান তামিম। তার সঙ্গী ছিলেন বড় ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

অন্যদিকে ঢাকা-১৭ আসনের বেঙ্গলি মিডিয়াম হাইস্কুল কেন্দ্রে ভোট দেন পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব ভোট দেওয়া। ইনশাআল্লাহ যেই আসবে সে দেশের জন্য ভালো কিছু করবে। আর যেই আসবেন ক্রিকেটকে আগের থেকে ভালো অবস্থানে নিবেন সেটাই আশা করছি।’

এছাড়া সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান এবং রাজশাহীতে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাব্বির রহমান।

তরুণ ক্রিকেটারদের মাঝে ভোট নিয়ে ছিল বাড়তি উদ্দীপনা। হাতের ইনজুরি নিয়েই জীবনের প্রথম ভোট দিয়েছেন ব্যাটার মাহমুদুল হাসান জয়। রংপুরে নিজ এলাকায় ভোট দিয়ে বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

নারী দলের অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদও এবারই প্রথম ভোটার হয়েছেন।

অন্যান্য খেলার তারকারাও পিছিয়ে ছিলেন না। জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোশিন আঞ্জুম খিলগাঁও মডেল স্কুলে ভোট দিয়ে বলেন, ‘জাতীয় নির্বাচনে প্রথম ভোট দিয়েছি, তাই একটু রোমাঞ্চিত।’

জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন ভোট দিতে ছুটে গেছেন নিজ জেলা ফরিদপুরে। ফরিদপুর-৪ আসনের আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, ‘বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি।’ হকি তারকা আমিরুল ইসলামও ফরিদপুর-৩ আসনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন। হকি ফেডারেশন ক্যাম্প ছুটি দেওয়ায় খেলোয়াড় ও কোচরা ভোট দিতে পেরেছেন।

তবে আক্ষেপ রয়ে গেছে নারী ফুটবলারদের একটি অংশের। নারী লিগের অঘোষিত ফাইনালে আগামীকাল লড়বে সেনাবাহিনী ও রাজশাহী। তাই ক্যাম্পে থাকায় ঋতুপর্ণা চাকমারা ভোট দিতে পারেননি। তবে লিগের ব্যস্ততা না থাকায় সাবিনা খাতুন ও মাসুরা পারভীনরা ঠিকই ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোট দিয়েছেন ক্রীড়াঙ্গনের একঝাঁক তারকা

আপডেট সময় ০৭:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬