ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে: নাহিদ ইসলাম চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জোড়া সুপার ওভারে শেষ হাসি দক্ষিণ আফ্রিকার

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষ কবে দেখেছে ক্রিকেটবিশ্ব? আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বুধবার মঞ্চস্থ হলো এক মহানাটক। নির্ধারিত ২০ ওভারের খেলা টাই, এরপর প্রথম সুপার ওভারও টাই! শেষ পর্যন্ত দ্বিতীয় সুপার ওভারে গড়ানো স্নায়ুক্ষয়ী লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে স্বস্তির জয় পেল দক্ষিণ আফ্রিকা।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ৪২ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংসে জয়ের পথেই ছিল আফগানিস্তান। কিন্তু শেষদিকে খেই হারালে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

প্রথম সুপার ওভারে আগে ব্যাট করে লুঙ্গি এনগিডির ওপর চড়াও হন আজমতউল্লাহ ওমরজাই ও গুরবাজ। তাদের ১৭ রানের জবাবে ব্যাট করতে নামেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। ফজলহক ফারুকির বলে ব্রেভিস ছক্কা হাঁকালেও পরের বলেই আউট হন। শেষ বলে প্রোটিয়াদের দরকার ছিল ৭ রান। ট্রিস্টান স্টাবস দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে ম্যাচ টাই করেন। ফলে খেলা গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।

দ্বিতীয় সুপার ওভারে এবার আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। আজমতউল্লাহ ওমরজাইয়ের ওপর চড়াও হয়ে এক ওভারেই ২৩ রান তুলে ফেলেন মিলার ও স্টাবস। মিলারের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ বাউন্ডারি। ২৪ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। মোহাম্মদ নবী প্রথম দুই বলে কোনো রান না করে আউট হলে সমীকরণ কঠিন হয়ে যায়। শেষ ৪ বলে দরকার ছিল ২৪ রান। তখনই জ্বলে ওঠেন গুরবাজ। কেশব মহারাজের বলে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে জাগান জয়ের আশা।

শেষ বলে দরকার ছিল ৬ রান। মহারাজ একটি ওয়াইড দিলে উত্তেজনা চরমে পৌঁছায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ বৈধ ডেলিভারিতে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন গুরবাজ। আর তাতেই মহাকাব্যিক এক ম্যাচের সমাপ্তি ঘটে দক্ষিণ আফ্রিকার জয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জোড়া সুপার ওভারে শেষ হাসি দক্ষিণ আফ্রিকার

আপডেট সময় ০৪:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬