ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

ট্রাম্প সরাসরি কিমের প্রাসাদে হামলা চালাবে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বেশ কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে পরমাণু অস্ত্র ইস্যুতে কথার লড়াই চলছে। এবার উত্তর কোরিয়ায় স্বৈরাচারী শাসক কিম জং উনের প্রাসাদে সরাসরি ঢুকে পড়তে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সফরকালেই দুই কোরিয়ার মধ্যস্থ অসামরিক এলাকায় ভ্রমণে করতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, ট্রাম্পের সফরের ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে একটি দল পাঠিয়ে দেওয়া হয়েছে কোরীয় উপদ্বীপের ওই বিশেষ অঞ্চলে। বিশেষ দলে রয়েছেন ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থায় থাকা কমান্ড-ইন-চিফ। কেবল দক্ষিণ কোরিয়া নয়, জাপান, চীন, ভিয়েতনাম সফরেরও যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সফর শুরু হবে ২ নভেম্বর থেকে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারনা কিমের কোলের কাছে এসে কিমকে কঠোর ভাষায় কোন বার্তা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে কিছুদিন আগেই একটি কড়া বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, উত্তর কোরিয়ার ক্ষেত্রে “একমাত্র একটি জিনিসই কাজ করে”। তবে কী সেই জিনিসয তা নিয়ে মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট ও কর্তৃপক্ষ উত্তর কোরিয়ার সঙ্গে ২৫ বছর ধরে কথা বলছে। অনেক চুক্তি হয়েছে ও অনেক টাকা দেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি। কালি শুকিয়ে যাওয়ার আগেই চুক্তি অতিক্রান্ত হয়ে গিয়েছে। মাত্র একটি জিনিসই উত্তর কোরিয়ার ক্ষেত্রে কাজ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ট্রাম্প সরাসরি কিমের প্রাসাদে হামলা চালাবে

আপডেট সময় ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭