ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

স্লিভলেস গাউনে এক আবেদনময়ী রূপে ধরা দিলেন মিম

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় দিয়ে দর্শকদের নজরে আসেন। এরপর থেকে নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে জায়গা করে নেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজেকে সবসময় জানান দেন বিদ্যা সিনহা মিম।

তবে এবার অভিনয় নয়, সামাজিক মাধ্যমে তার একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় তোলেন অভিনেত্রী। তার ফ্যাশন সচেতনতার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে প্রশংসিত হন তিনি। কয়েক দিন আগেও বলিউড স্টাইলে নিজেকে মেলে ধরে তাক লাগিয়ে দেন ভক্ত-অনুরাগীদের। এবারও তার ব্যতিক্রম হলো না। সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন তিনি; যেখানে নিজেকে আবার নতুনরূপে মেলে ধরেছেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে রোববার দুপুরে সেই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে বেশ সাড়া ফেলে দেন বিদ্যা সিনহা মিম। বিশেষ করে নায়িকার গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি তার আভিজাত্য নজর কাড়ে ভক্ত-অনুরাগীদের। ছবিগুলোতে দেখা যায়, একটি আকর্ষণীয় সিকুইন গাউনে ধরা দিয়েছেন অভিনেত্রী। স্লিভলেস এই লং গাউনটিতে ফুটে ওঠে এক আবেদনময়ী রূপ। পোশাকের সঙ্গে মিলিয়ে কানে পরেছেন পান্নার দুল। আর খোলা চুলে এনেছেন ওয়েভি বা ঢেউ খেলানো লুক। মেকআপে ছিল স্নিগ্ধতা, আর চোখের চাহনিতে ছিল আত্মবিশ্বাস। পোস্ট করা ছবির ক্যাপশনে বিদ্যা সিনহা মিম লিখেছেন— ‘সফট লুক, স্ট্রং এনার্জি’।

অভিনেত্রীর সেই লুক দেখে সামাজিক মাধ্যম নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের প্রশংসা করেছে ন। তার পোস্টের মন্তব্যের ঘর ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বর্তমানে বড়পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে তার নতুন সিনেমা ‘মালিক’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

‘মালিক’ সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি শেষে আবার পর্দায় ফিরছেন অভিনেত্রী। তার বিপরীতে আছেন আরিফিন শুভ। এ সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, সিনেমাটির মূল দৃশ্যধারণের কাজ এরই মধ্যে সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্লিভলেস গাউনে এক আবেদনময়ী রূপে ধরা দিলেন মিম

আপডেট সময় ০৫:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬