ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘টক্সিক’

আকাশ বিনোদন ডেস্ক : 

দীর্ঘ চার বছর পর ফের বড় পর্দায় ফিরছেন কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ। গত ৮ জানুয়ারি অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে ছবির টিজার প্রকাশিত হয়। তার পর থেকেই ‘টক্সিক’ নিয়ে ভক্ত-দর্শকের উন্মাদনা তুঙ্গে। এবার মুক্তির আগেই আয়ের নতুন রেকর্ড গড়ল সিনেমাটি।

আগামী মার্চে ‘টক্সিক’ মুক্তির কথা রয়েছে। তার আগেই ছবিটির তেলুগু স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ১২০ কোটি রুপিতে— যা এখন পর্যন্ত কোনো তেলুগু সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ। ছবিটির তেলুগু রাইটস কিনেছে প্রযোজক দিল রাজুর প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস।

এ নিয়ে ভারতীয় গণমাধ্যমকে এই প্রযোজক জানান, ‘কেজিএফ চ্যাপটার টু’-এর পর যশের জনপ্রিয়তা অভাবনীয়ভাবে বেড়েছে। চার বছর ধরে দর্শকরা তার পরবর্তী ছবির অপেক্ষায় রয়েছেন। তাই ‘টক্সিক’ নিয়ে ভক্তদের আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে।’

সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা গীতু মোহনদাস। এতে আরও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও নির্মাতা গীতু মোহনদাস।

এছাড়া বড় চমক- ছবির অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন পরিচালক জে জে পেরি, যিনি ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির জন্য বিশেষভাবে পরিচিত। তাই সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা কাজ করছে।

আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘টক্সিক’

আপডেট সময় ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬