ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রিয়াঙ্কার সঙ্গে দাম্পত্য জীবনের কঠিন সময়ের গল্প শোনালেন নিক

আকাশ বিনোদন ডেস্ক :

হলিউড-বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। ব্যক্তিগত জীবন কিংবা পারিবারিক মুহূর্ত দুজনই নিয়মিতভাবে ভক্তদের সামনে তুলে ধরেন তাদের দাম্পত্য জীবনের নানা দিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও কন্যা মালতির প্রসঙ্গে আবেগঘন মন্তব্য করেছেন নিক জোনাস।

জে শেঠি পডকাস্টে নিক জোনাস বলেন, যদি তিনি নিজের ছোটবেলায় ফিরে গিয়ে কিছু বলতে পারতেন, তাহলে বলতেন, ‘অভিনন্দন, তুমি একদিন প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করবে। আর তোমাদের কন্যা হবে অসাধারণ।’

পডকাস্টে নিকের কাছে জানতে চাওয়া হয় স্ত্রী প্রিয়াঙ্কা সম্পর্কে এমন কী আছে, যা তিনি সহজে স্বীকার করতে চান না। জবাবে হাসতে হাসতে নিক বলেন, ‘মানুষ চিনতে ও পরিস্থিতি আগেভাগে বুঝতে প্রিয়াঙ্কা প্রায় সব সময়ই ঠিক থাকে। অনেক সময় আমি বুঝে ওঠার আগেই সে বলে দেয়, আর পরে দেখি-ও আবার ঠিকই ছিল।’

একই পডকাস্টে নিক তাদের কন্যা মালতি মেরি চোপড়া জোনাসের জন্মের সময়ের কঠিন অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। তিনি বলেন, ‘মালতির পৃথিবীতে আসার সময়টা ছিল আমাদের জন্য খুবই ভয়ংকর। আমরা এপ্রিল মাসে সন্তানের জন্ম আশা করছিলাম। হঠাৎ জানানো হয়, সময়ের অনেক আগেই ওকে জন্ম দিতে হবে। হাসপাতালে পৌঁছে দেখি, ওর ওজন খুব কম এবং অবস্থা ছিল সংকটজনক।’

জন্মের পর মালতিকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) রাখা হয় প্রায় সাড়ে তিন মাস। এই সময়ের মধ্যে তাকে দিতে হয়েছে ছয়বার রক্ত সঞ্চালন।

নিক জানান, কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেই তিনি ও প্রিয়াঙ্কা পালা করে দিনে ১২ ঘণ্টা করে হাসপাতালে থাকতেন। প্রতিদিন সেখানে থাকা ছিল একদিকে সান্ত্বনাদায়ক, অন্যদিকে ভয়ংকর। অন্য পরিবারগুলোকেও একই লড়াই করতে দেখেছি। মালতি প্রতিদিন লড়াই করেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে রাজস্থানে খ্রিস্টান ও হিন্দু রীতিতে বিয়ে করেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে কন্যা মালতির বাবা-মা হন এই তারকা দম্পতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিয়াঙ্কার সঙ্গে দাম্পত্য জীবনের কঠিন সময়ের গল্প শোনালেন নিক

আপডেট সময় ০৯:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬