ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষ অনেক কষ্টে রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া যাবে না : আমান বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া শুরু অপরাধ আমার বাবা করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ আসন্ন নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : দুলু নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী: সেনাসদর চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা: সরকারের উচ্চপর্যায়ের দ্রুত হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা মাঘ মাসে যদি মাথা গরম করেন চৈত্র মাস এলে কী করবেন: জামায়াত আমির শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০ পোশাক শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ‘জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে’:রেজাউল করীম

শাকিব-বুবলীর ফের বাবা-মা হওয়ার গুঞ্জন

আকাশ বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে শোবিজ পাড়ায় জোর গুঞ্জন চাউর হয়েছে, দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন তারা। একাধিক সূত্র দেশের গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি শাকিব-বুবলীর কেউ-ই।

এর আগে ২০২৫ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীর ও বুবলীর সঙ্গে লম্বা সময় ছুটি কাটাতে দেখা যায় শাকিবকে। তখন বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়, আবারও কি এক হতে যাচ্ছেন আলোচিত এই জুটি? সাম্প্রতিক আবারও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে চলচ্চিত্রপাড়ায়। যদিও বিষয়টি স্বীকার করেননি তিনি।

দুজনের ঘনিষ্ট একটি সূত্রে জানা যায়, বর্তমানে বুবলী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাই ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং শুরু হলেও এই মুহূর্তে আর কাজ করতে চাইছেন না। প্রথম দফায় আদর আজাদের বিপরীতে সিনেমার শুটিংয়ে চারদিন অংশ নিয়েছিলেন অভিনেত্রী। তবে এ বিষয়ে বুবলী কিংবা শাকিব মুখ খুলেননি।

প্রযোজনা–পরিচালকেরা জানিয়েছেন, রোজায় বুবলীকে ছাড়াই ছবির শুটিং এগিয়ে নেওয়া হবে। কারণ, তিনি প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন। যে কারণে তারা সিনেমার কাজ এগিয়ে নিতে নায়িকাকে ছাড়াই বাকি কাজ শেষ করবেন।

এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘প্রথম লটে বুবলী, আদর আজাদ ও অন্য শিল্পীদের নিয়ে ৪ দিন শুটিং করেছিলাম। দ্বিতীয় লটে রোজায় শুটিং আছে। কিন্তু বুবলীকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে।’

জানা গেছে, এখন বুবলী ঝুঁকির কারণে শুটিং করছেন না। তবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেট-এর ওপেনিং সেরেমনি হবে বুবলীর হাত ধরে। সেখানেই বুবলী মা হতে যাওয়ার বিষয়টি জানাতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গেছে, দ্বিতীয় সন্তান জন্ম দিতে শিগগিরই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন এই চিত্রনায়িকা।

এর আগে ২০২০ সালেও প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের সময় বুবলী বিষয়টি গোপন রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছিল। এবারও কি সেই একই পথে হাঁটছেন অভিনেত্রী?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষ অনেক কষ্টে রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস

শাকিব-বুবলীর ফের বাবা-মা হওয়ার গুঞ্জন

আপডেট সময় ০৭:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬