ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

কন্যা সন্তানের বাবা হলেন ‘কাবিলা’খ্যাত পলাশ

আকাশ বিনোদন ডেস্ক : 

টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হলেন। তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে একটি কন্যা সন্তানের জন্ম দেন। বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন। পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন পলাশ-নাফিসা দম্পতি।

পলাশ গণমাধ্যমকে বলেন, ‘বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি। সবার কাছে দোয়া চাই—আমার ছেলে-মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।’

২০২২ সালে পারিবারিকভাবে নাফিসাকে বিয়ে করেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেতা। পরের বছর তাদের ঘর আলো করে পুত্র সন্তানের জন্ম হয়। আর এবার তারা কন্যা সন্তানের বাবা-মা হলেন।

ছোট পর্দায় কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি পান পলাশ। বর্তমানে তিনি সময়ের অন্যতম ব্যস্ততম অভিনেতা।

তার আগে ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে কাজ শুরু করেন পলাশ। দীর্ঘদিন তিনি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন। পরে ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হন তিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে নিজের খ্যাতিকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন কাবিলাখ্যাত এই অভিনেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

কন্যা সন্তানের বাবা হলেন ‘কাবিলা’খ্যাত পলাশ

আপডেট সময় ০৮:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬