ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

এপস্টেইন ফাইলে জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম এবার জড়িয়েছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন-সংক্রান্ত নথিতে। সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ প্রায় ৩০ লাখ নথির একটি বিশাল ফাইল প্রকাশ করেছে, যেখানে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছে এই ভারতীয় পরিচালকের নাম।

গত ৩০ জানুয়ারি প্রকাশিত ওই নতুন ফাইলগুলোতে উঠে এসেছে ইলন মাস্ক ও বিল গেটসের মতো হেভিওয়েট ব্যক্তিদের নাম। সেই তালিকায় নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মা প্রখ্যাত চিত্রপরিচালক মীরা নায়ারের নামও পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি চমক সৃষ্টি করেছে অনুরাগ কাশ্যপের উপস্থিতি। প্রকাশিত ইমেইলে তাকে ‘বলিউড গাই’ হিসেবে সম্বোধন করা হয়েছে।

নথিতে থাকা ইমেইলগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এপস্টিনের কিউবা সফরসহ বিভিন্ন স্থানে ভ্রমণের পরিকল্পনার আলাপচারিতায় অনুরাগের নাম উল্লেখ রয়েছে। মূলত বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসাবিষয়ক একটি কর্মশালায় প্রত্যাশিত অংশগ্রহণকারীদের তালিকায় তার নাম রাখা হয়েছিল।

তবে নথিতে নাম থাকা মানেই যে অনুরাগ কাশ্যপ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কিংবা সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়েছিলেন, তার কোনো অকাট্য প্রমাণ এখনো মেলেনি। এমনকি এপস্টিনের সঙ্গে অনুরাগের সরাসরি কোনো সাক্ষাতের তথ্যও এখন পর্যন্ত ধোঁয়াশাচ্ছন্ন।

আন্তর্জাতিক এই নথিতে বলিউডের প্রভাবশালী নির্মাতার নাম আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে মিশ্র প্রতিক্রিয়া। অনুরাগের একনিষ্ঠ ভক্তরা একে ষড়যন্ত্র হিসেবে দেখলেও, সমালোচকরা বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না।

অবশ্য এখন পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি অনুরাগ কাশ্যপ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

এপস্টেইন ফাইলে জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

আপডেট সময় ০৭:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬