ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

সুন্দর লিপস্টিকেই ভালো হবে পরীক্ষার রেজাল্ট, বলছে গবেষণা

অাকাশ নিউজ ডেস্ক:

মেকআপ করলেই নাকি পরীক্ষার রেজাল্ট ভালো হবে। ছাত্রীদের জন্য এমনই সুখবর নিয়ে এলো আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষকরা। তারা এটিকে ‘লিপস্টিক এফেক্ট’নামে চিহ্নিত করেছেন। তাদের মতে এর প্রভাবে আত্মবিশ্বাস, আচরণ ও ব্যক্তিত্ব উন্নত হয়। এমন তথ্য ডেইলি মেইলে প্রকাশিত এক গবেষণাপত্রের।

গবেষকরা বলেন, মেকআপ করলে সংশ্লিষ্ট মহিলার মনের ওপর ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। পরীক্ষার জন্য আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তিনটি দলে ভাগ করে তাদের কাছ থেকে সাধারণ মনোবিজ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন গবেষকরা।

এ পরীক্ষার আগে একটি দলের মেয়েদের মেকআপ করতে বলা হয়, একটি দলের পড়ুয়াদের ভালো গান শোনানো হয় এবং তৃতীয় দলকে বলা হয় মানুষের মুখ আঁকতে। যে দলের সদস্যরা গান শুনেছিলেন তাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয়। তবে সেরা রেজাল্ট করেন মেকআপ করা ছাত্রীরা। গবেষকরা জানিয়েছেন আসলে মেয়েরা মেকআপ করার পর নিজেদের আরো আকর্ষণীয় মনে করেন। এর ফলে তাদের আত্মবিশ্বাসও বাড়ে। একইসঙ্গে তাদের পড়াশোনাও ভালো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন রুটে ফ্লাইট চালুর ভাবনায় শ্রীলঙ্কান এয়ারলাইনস

সুন্দর লিপস্টিকেই ভালো হবে পরীক্ষার রেজাল্ট, বলছে গবেষণা

আপডেট সময় ১২:০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭