ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রথবার মতো মঙ্গলে এআইয়ের নির্দেশে নিজে নিজে চলল নাসার রোভার

আকাশ নিউজ ডেস্ক :

মঙ্গলে রোভার চালানোর ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি করেছে নাসা। নাসার ‘পারসিভিয়ারেন্স’ নামের ছয় চাকার রোভার প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিকল্পিত পথে স্বয়ংক্রিয়ভাবে চলাচল সম্পন্ন করেছে। এতে মঙ্গলসহ দূর গ্রহে ভবিষ্যৎ অভিযানে মানুষের ওপর নির্ভরতা কমিয়ে আরও দক্ষভাবে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে।

নাসা জানায়, এই পরীক্ষা পরিচালিত হয় গত ৮ ও ১০ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) পরীক্ষাটি নেতৃত্ব দেয়। এ পরীক্ষায় ‘জেনারেটিভ এআই’ ব্যবহার করে রোভারের চলার পথ নির্ধারণ করা হয়। সাধারণত এই কাজটি পৃথিবীতে থাকা মানব পরিকল্পনাকারীরা হাতে করে করে থাকেন।

পরীক্ষায় ‘ভিশন-ল্যাঙ্গুয়েজ মডেল’ নামের এক ধরনের এআই ব্যবহৃত হয়। এটি ছবি ও ভাষা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে। এআই জেপিএলের ডেটা এবং মানুষের মতো একই ধরনের ছবি-তথ্য বিশ্লেষণ করে ‘ওয়ে-পয়েন্ট’ ঠিক করে দেয় (রোভার যেখানে পৌঁছালে নতুন নির্দেশনা পায়)।

মঙ্গল পৃথিবী থেকে গড়ে প্রায় ২২ কোটি ৫০ লাখ কিলোমিটার দূরে। ফলে যোগাযোগে দেরি হয়। তাই রোভারকে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ কারণেই এতদিন মানুষের পরিকল্পনা অনুযায়ী রোভার চলত।

নতুন পদ্ধতিতে এআই ঢালু জমি, বড় পাথর, বালুর ঢেউসহ ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করে নিরাপদ পথ তৈরি করে। পরে জেপিএলের ‘ডিজিটাল টুইন’ দিয়ে নির্দেশনা পরীক্ষা করা হয়। সব যাচাই শেষে কমান্ড মঙ্গলে পাঠানো হয়।

নাসা জানায়, ৮ ডিসেম্বর এআই নির্ধারিত পথে রোভার ২১০ মিটার এবং ১০ ডিসেম্বর ২৪৬ মিটার পথ অতিক্রম করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথবার মতো মঙ্গলে এআইয়ের নির্দেশে নিজে নিজে চলল নাসার রোভার

আপডেট সময় ১০:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬