ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুহূর্তে বদলে যাওয়া জীবনের কথা জানালেন ইমরান হাশমি

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের কিসারখ্যাত অভিনেতা ইমরান হাশমি মানেই রোমান্টিক দৃশ্যের হাতছানি। তবে রুপালি পর্দার এ ‘সিরিয়াল কিসার’ বাস্তবজীবনে যে কতটা দায়িত্বশীল একজন বাবা, তা হয়তো আমরা অনেকেই জানি না। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের জীবনের সবচেয়ে করুণ অধ্যায়ের কথা স্মরণ করেন এ অভিনেতা। কীভাবে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তার সাজানো জীবন এক নিমিষেই ওলটপালট হয়ে গিয়েছিল, সে কথাও জানান তিনি।

ইমরান হাশমি বলেন, দিনটি ছিল আর পাঁচটা সাধারণ দিনের মতোই। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ লক্ষ্য করেন, পুত্র আয়ানের প্রস্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মনে।

তিনি বলেন, দ্রুত আয়ানকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান— আয়ানের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। অতিদ্রুত করাতে হবে অস্ত্রোপচার।

এ অভিনেতা বলেন, জীবনটা যেন ওই ১২ ঘণ্টার মধ্যেই বদলে গিয়েছিল আমার। সেই সকাল থেকে সন্ধ্যার মধ্যে সব কিছু কেমন অচেনা হয়ে গেল। ছেলের এই অসুস্থতা ছিল আমার জীবনের সবচেয়ে বড় লড়াই বলে জানান ইমরান হাশমি।

তিনি বলেন, ছেলের কষ্টের কথা শুনে শুরুতে ভেঙে পড়লেও পরে নিজেকে সামলে নেন তিনি। স্ত্রী ও পুত্রের সামনে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, যেন তারা সাহস না হারায়।

উল্লেখ্য, অভিনেতা ইমরান হাশমি এ যন্ত্রণার প্রতিটি মুহূর্ত তিনি তুলে ধরেন তার লেখা বই— ‘দ্য কিস অব লাইফ’-এ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুহূর্তে বদলে যাওয়া জীবনের কথা জানালেন ইমরান হাশমি

আপডেট সময় ০৭:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬