ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের কারাগারে কাটল পাকিস্তানি নাগরিকের দুই যুগ, অবশেষে মুক্তি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

শিকার করতে এসে আসগর আলী বুঝতেই পারেননি পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে চলে এসেছেন! যা হবার তাই হলো—আসগরকে আটক করে ভারতের নিরাপত্তা বাহিনী। এরপর নির্যাতন, একের পর এক মামলা। তাতেই ভারতের জেলে কাটে তার দীর্ঘ ২৫ বছর।

দুই যুগ বন্দি থাকার পর আসগরকে নির্দোষ বলে মুক্তি দেয় ভারতের সুপ্রিম কোর্ট। এরপরই তিনি পাকিস্তানে ফিরে আসেন। দ্য নিউজের বরাতে জিও টিভি জানিয়েছে, এই সময়ে তার উপর দুটি মামলায় সাজা দেওয়া হয়েছিল। মূলত তিনি ভুল করে ভারতের সীমানায় ঢুকে পড়েন।

দেশে ফেরার পর নিজ এলাকায় স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ ও আবেগঘন সংবর্ধনা জানান। পাকিস্তানের সাদিকাবাদে থাকেন আসগর। ২০০০ সালে শিকার করার সময় ভুল করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। তখনই তাকে ভারতীয় বাহিনী আটক করে এবং পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

একটি ভারতীয় আদালত তাকে ২০১০ সাল পর্যন্ত কারাদণ্ড দেয়। তবে সাজা শেষ হওয়ার ঠিক আগে তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনা হয়। আসগর আলীর দাবি, কারাগারে থাকার সময়ই তাকে একটি হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়। নতুন অভিযোগের ভিত্তিতে আরেকটি আদালত তার সাজা আরও বাড়িয়ে দেয়।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিনি ভারতের সুপ্রিম কোর্টে আপিল করেন। আদালত তার আবেদন গ্রহণ করে অবশেষে মুক্তির নির্দেশ দেন।

আসগর আলী বলেন, ভারতীয় কারাগারে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে সব মামলাই ছিল মিথ্যা। আগসর বলেন, সীমান্ত ভুল করে পার হওয়ার কারণেই এত বছর কারাবন্দি থাকতে হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতের কারাগারে কাটল পাকিস্তানি নাগরিকের দুই যুগ, অবশেষে মুক্তি

আপডেট সময় ০৭:০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬