ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শিক্ষিত, ভদ্র ও নীতিবান মানুষদের নেতৃত্বে নিয়ে আসুন: মামুনুল হক

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকা–১৩ আসনের রিকশা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মামুনুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ‘জাগরণী পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার পদযাত্রা চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

বক্তব্যে মামুনুল হক বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রতি বলতে চাই—শহীদদের প্রতি যদি ন্যূনতম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকে, তবে মন থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকুন। উপরে উপরে ‘হ্যাঁ’ ভোটের কথা বলবেন, আর ভেতরে ভেতরে ‘না’ ভোটের প্রচার করবেন—এ ধরনের মুনাফিকির রাজনীতি আর চলবে না।’

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আপনাদের দলগুলো রিফরমেশন করুন। যারা মানুষকে ভয় দেখিয়ে ও জিম্মি করে রাজনীতি করে—সেসব চাঁদাবাজ ও মাস্তানদের বাদ দিয়ে শিক্ষিত, ভদ্র ও নীতিবান মানুষদের নেতৃত্বে নিয়ে আসুন। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম স্পষ্ট বার্তা দিয়েছে—এই দেশে আর গুন্ডামির রাজনীতি চলবে না।’

পদযাত্রাটি মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বসিলা, মেট্রো হাউজিং, ধানমন্ডি, ওয়েস্ট ধানমন্ডি, বসিলা সিটি ডেভেলপার্স, বসিলা গার্ডেন সিটি, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যান ও সাত মসজিদ হাউজিং প্রদক্ষিণ করে।

দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী পদযাত্রা শেষে ঢাকা উদ্যানে এসে কর্মসূচি সমাপ্ত হয়। এ সময় আগামী ২৮ জানুয়ারি সকাল ১০টায় তৃতীয় দিনের ‘জাগরণী পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করেই চীনে নামল ইরানের মাহান এয়ার

শিক্ষিত, ভদ্র ও নীতিবান মানুষদের নেতৃত্বে নিয়ে আসুন: মামুনুল হক

আপডেট সময় ০৪:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬