ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

নির্ধারিত সময়ের মধ্যে যাদের বাড়ি ভাড়া না হবে, তারা হজ করতে পারবে না

আকাশ জাতীয় ডেস্ক :

নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সি থেকে যেসব হজযাত্রীর বাড়ি ভাড়া হবে না তারা হজ পালন করতে পারবে না বলে বাংলাদেশকে জানিয়েছে সৌদি আরব। এ প্রেক্ষিতে আগামী ২৮ জানুয়ারির মধ্যে লিড এজেন্সিকে তাদের সকল হজযাত্রীর মক্কা-মদিনার বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে সম্প্রতি ৩০টি লিড এজেন্সিকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি দুটি মাধ্যমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করবেন। বেসরকারি মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।

গত ২৩ জানুয়ারি জুম সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান যে, এজেন্সি থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করার অগ্রগতি অত্যন্ত হতাশাব্যঞ্জক। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির যে সংখ্যক হজযাত্রীর বাড়ি ভাড়া হবে না সে সংখ্যক হজযাত্রী হজ পালন করতে পারবে না মর্মে তিনি উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে যাদের বাড়ি ভাড়া না হবে, তারা হজ করতে পারবে না

আপডেট সময় ০১:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬