ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভারে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান এবার মমতাকে বাংলাদেশে চলে আসতে বললেন দিলীপ ঘোষ পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের এমপিরা নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সংসদ সভাপতিকে সম্মান জানাবেন: স্পিকার এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর

‘লাইলাতুল গুজব’ শেষে বিসিবিতেই দেখা গেল বুলবুলকে

আকাশ স্পোর্টস ডেস্ক :

রোববার রাতেই গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাকি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন। আর ফিরবেন কি না, তা নিয়েও গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি আজ পা রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।

দেশের ক্রিকেট স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। এছাড়া একাধিক পরিচালককে নিয়ে খানিকটা কোণঠাসা হয়ে আছে বোর্ড। ঠিক এই সময়ে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সব কিছু রেখে আমিনুল অস্ট্রেলিয়ায় চলে গেছেন।

এই গুঞ্জনের উৎপত্তি রোববার রাত থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি ২৫ জানুয়ারি গভীর রাতে অস্ট্রেলিয়া চলে গেছেন। এরপর তিনি একটি সংবাদ মাধ্যমকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তিনি দেশেই আছেন।

তবে এই বক্তব্যের ১ ঘণ্টা না পেরোতেই একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয় যে, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয় যে, তিনি ফেরার টিকিটও কাটেননি এবং জাতীয় নির্বাচনের পর দেশে ফিরবেন।

তবে সে খবরকে অসত্য প্রমাণ করে দিয়ে তিনি আজ বিসিবিতে পা রেখেছেন। সকাল ১১টা নাগাদ তিনি মিরপুরে বিসিবি কার্যালয়ে আসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

‘লাইলাতুল গুজব’ শেষে বিসিবিতেই দেখা গেল বুলবুলকে

আপডেট সময় ১১:৩০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬