ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অভিনেত্রী ঊর্মিলাসহ ৩ জনের সম্পদের হিসাব চায় দুদক

আকাশ বিনোদন ডেস্ক :

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী, প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা আই স্টুডিওর’ স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া ও বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের সম্পদের হিসাব চাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এনফোর্সমেন্ট অভিযানে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তথ্য সরবরাহ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের তথ্য অনুযায়ী, শাহরিয়ার করিম ভূঁইয়া আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ–আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা।

বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলম ‘গ্রে এডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের’ স্বত্বাধিকারী ছিলেন। বর্তমানে তিনি ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ‘ডট বার্থের’ ব্যবস্থাপনা পরিচালক।

আর মডেল ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হন।

দুদকের ভাষ্য, গত ২৮ ডিসেম্বর আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে অভিযানটি চালানো হয়। চলচ্চিত্র নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে প্রতিষ্ঠানটির কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন নথিপত্র যাচাই করা হয় এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়। অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্রও সংগ্রহ করা হয়।

দুদক বলেছে, এসব তথ্য ও নথিপত্র পর্যালোচনার পর এনফোর্সমেন্ট টিম কমিশনকে একটি প্রতিবেদন দেয়। তার ভিত্তিতেই তিনজনের সম্পদ ও দায়-দেনার হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

অভিনেত্রী ঊর্মিলাসহ ৩ জনের সম্পদের হিসাব চায় দুদক

আপডেট সময় ০৬:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬