ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে চার নায়কের সঙ্গে শাবনূর

আকাশ বিনোদন ডেস্ক :

প্রায় মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায় বসবাস করা ঢালিউড অভিনেত্রী শাবনূর। আরও কয়েক দিন সেখান থাকবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। এর আগে গত বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় এসেছিলেন তিনি।

ঢাকায় ছিলেন মাত্র ৮ ঘণ্টা। এরপর অসুস্থ মাকে নিয়েই আবার উড়াল দেন অস্ট্রেলিয়ার উদ্দেশে। তখন জানিয়েছিলেন, বছর শেষে ঢাকায় ফিরবেন তিনি। তা আর হয়নি। তবে ঢাকা না ফিরে গন্তব্য বদল হয় যুক্তরাষ্ট্রে।

এ সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল তার ছেলে আইজান নেহানের। শাবনূর ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, সে আমেরিকা যেতে চায় কিনা। উত্তর ছিল—হ্যাঁ। অতঃপর যুক্তরাষ্ট্রের ছুটে যান অভিনেত্রী। সেখানে অবস্থানকালে দেশীয় চলচ্চিত্রের কয়েকজন পরিচিত মুখের সঙ্গে সাক্ষাৎ হয়।

সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন প্রিয়দর্শনী মৌসুমী, অভিনেতা অমিত হাসান, কাজী মারুফ, জায়েদ খান, ইমন ও আলেকজান্ডার বো প্রমুখ। বিদেশের মাটিতে দীর্ঘদিন পর তাদের সঙ্গে আনন্দমুখর সময় কাটান অভিনেত্রী। জায়েদ খান ফেসবুকে শাবনূরের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।’

সামাজিক মাধ্যমে এ ছবি ভাইরাল হতেই নানা রকম মন্তব্য করেছেন নেটিজেনরা। তারা লিখেছেন—শাবনূর মানেই এক আলাদা মায়া। আজও একই সৌন্দর্য, একই সৌম্যতা। শাবনূর হলো বাংলা সিনেমার চিরসবুজ সৌন্দর্য। শাবনূরকে দেখলে মনে হয় সময় যেন থেমে গেছে! কি নির্মল হাসি আর শান্ত উপস্থিতি। শাবনূর আজও ঠিক তেমনই সবার হৃদয় ছুঁয়ে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

যুক্তরাষ্ট্রে চার নায়কের সঙ্গে শাবনূর

আপডেট সময় ১০:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬