ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম: শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক : 

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বুধবার (২১ জানুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এমন এক গুণী শিল্পীর প্রয়াণে দেশের শোবিজ জগতে শোকের ছায়া নেমে এসেছে।

চলচ্চিত্র অঙ্গণের শিল্পী থেকে শুরু করে তার সহকর্মী ও শুভাকাঙক্ষীরা শ্রদ্ধাভরে ইলিয়াস জাভেদকে স্মরণ করছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় এই চিত্রনায়ক লেখেন,‘চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, ইলিয়াস জাভেদ বড় পর্দায় প্রথম উর্দু চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ১৯৬৪ সালে মুক্তি পাওয়া ছবিটির নাম ‘নয়ি জিন্দেগি’। তবে তিনি জনপ্রিয়তা পান দু’বছর পর মুক্তি পাওয়া ‘পায়েল’ সিনেমার মাধ্যমে। এই অভিনেতার প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। তবে একজন গুণি নৃত্যপরিচালক হিসেবেও তার যথেষ্ট সুখ্যাতি ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম: শাকিব খান

আপডেট সময় ০৮:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬