ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

মায়ানমারে যা ঘটছে তাতে আমার বুক ভেঙে গিয়েছে: আমির খান

অাকাশ বিনোদন ডেস্ক:

মুম্বাই চলচ্চিত্রের সুপারস্টার আমির খান মায়ানমারের সামরিক অভিযানের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা প্রসঙ্গে বলেছেন, মায়ানমারে যা ঘটছে তাতে তার বুক ভেঙে গিয়েছে। ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বের যে কোন জায়গায় মানুষ যখন নির্যাতনের শিকার হন, যে কোন জায়গায় এই ধরনের ট্র্যাজিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন মানুষকে যেতে হয়, তা দেখে হৃদয় মুচড়ে ওঠে।’

তিনি বলেন, ‘নানা সময়ে নানা দেশে এই ধরনের ঘটনা ঘটে থাকে। আমি আশা করবো এবং প্রার্থনা করবো মানুষ হিসেবে আমরা যেন এর অবসান দেখতে পাই।’ তুর্কি সরকারের এক বিশেষ আমন্ত্রণে আমির খান এখন ইস্তাম্বুল এবং আঙ্কারা সফর করছেন।

এই সফরে তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গেও দেখা করেছেন। এর আগে তুর্কি সংস্কৃতি মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, এই সফরে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছাড়াও আমির খান সে দেশের চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন।

এই সুযোগে তিনি তার নতুন ছবি সিক্রেট সুপারস্টারের প্রমোশনের কাজও করবেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

মায়ানমারে যা ঘটছে তাতে আমার বুক ভেঙে গিয়েছে: আমির খান

আপডেট সময় ১২:৫৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭