ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ফের মা হওয়ার গুঞ্জনে যা বললেন বুবলী

আকাশ বিনোদন ডেস্ক : 

প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পার হতেই ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে ফের মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। শোবিজ অঙ্গনে যখন এ নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সাংবাদিকদের প্রশ্নের জবাবে রহস্যময় মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে পরীর মতো লুকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরায় বেবিবাম্প স্পষ্টভাবে ক্যামেরাবন্দি হওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়।

অনুষ্ঠান চলাকালে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। আলোচনায় আসে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টিও। তবে এ প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান বুবলী।

রহস্য রেখে অভিনেত্রী বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকাটাই স্বাভাবিক, এবং তিনি সেটাকে সম্মান করেন। সাংবাদিকরা মূলত দর্শকদের অনুভূতিই তাদের কাছে পৌঁছে দেন বলেও উল্লেখ করেন তিনি। তবে বুবলীর মতে, ব্যক্তিগত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। যেহেতু তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাই সেখানে এসব আলোচনা না হওয়াই ভালো।

ভুল তথ্যভিত্তিক সংবাদের প্রসঙ্গে বুবলী জানান, তিনি লক্ষ্য করেছেন অনেক সময় তার বক্তব্য না নিয়েই সংবাদ প্রকাশ করা হয়, যা মোটেও সঠিক নয়। শুটিংয়ের ব্যস্ততার কারণে ফোন ধরতে না পারলেও তিনি অন্তত একটি মেসেজ প্রত্যাশা করেন। যদি মেসেজের জবাব না দেন, তার মানে ওই বিষয়ে তিনি আপাতত কথা বলতে আগ্রহী নন। অথচ কথা না বলেই তার নামে বক্তব্য প্রচার করা দুঃখজনক বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বুবলী এবং তাদের ছেলে বীর আমেরিকায় দীর্ঘ ছুটি কাটান। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। এরপরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বুবলী কিংবা শাকিব খান—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করায় তাদের নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে শোবিজ মহলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ফের মা হওয়ার গুঞ্জনে যা বললেন বুবলী

আপডেট সময় ০৮:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬