ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

ঢাকার পথে তোফা-তহুরা

অাকাশ জাতীয় ডেস্ক:

অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া শিশু তোফা-তহুরা অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাদের বাবা রাজু মিয়া। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সযোগে বাবা-মা এবং খালার সঙ্গে বিকেল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হয়েছে দুই শিশু।

তোফা-তহুরা অসুস্থ হয়ে পড়লে তাদের গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকের পরামর্শে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বাবা রাজু মিয়া ও মা শাহিদা বেগম জানান, বাড়ি ফেরার পর তোফা-তহুরা সুস্থই ছিল। কিন্তু গত কদিন থেকে তাদের জ্বর দেখা দেয়। এরমধ্যে তোফা সুস্থ হয়ে উঠলেও তহুরা একটু বেশি অসুস্থ। সে খাওয়া দাওয়া করছে না।

এছাড়া সামান্য পরিমাণে মায়ের বুকের দুধ খাচ্ছে। ঘন ঘন প্রসাব করছে যা ঘোলাটে ও দুর্গন্ধযুক্ত। গাইবান্ধা সদর হাসপাতালে ডাক্তার দেখানোর পর সেখানকার চিকিৎসকের পরামর্শে এখন ঢাকায় রওনা হয়েছি।

গাইবান্ধা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হানিফ বলেন, শিশু দুটিকে গাইবান্ধা সদর হাসপাতালে আনা হয়েছিল। এখানে তাদের পরীক্ষা-নিরীক্ষা করে ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

ঢাকার পথে তোফা-তহুরা

আপডেট সময় ১২:১৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭