ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, একটি দল কৌশলে জুলাই আন্দোলনের সুফল এককভাবে তাদের ঘরে নেওয়ার জন্য কৌশলের আশ্রয় নিয়েছে। কিন্তু কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী তথা সরকার পতনের আন্দোলন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর সক্রিয় ভূমিকায় সফল হয়েছে, যা দেশবাসী অবগত আছে।

শনিবার (১৭ জানুয়ারি) জেলার হাকিমপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, ‘আন্দোলনের ফসলকে কেউ একা একা ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটি এ দেশের মানুষ কখনোই হতে দেবে না। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভুত্থানের সঙ্গে এ দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নিয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘৩৬ জুলাই তথা ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে স্বৈরাচার। কাজেই এটি সবার আন্দোলন। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্রদের ছিল, সেটি পরে জনতার অংশগ্রহণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে। আমরা সকলকে শ্রদ্ধা ও সালাম জানাই। যার যতটুকু পাওনা আছে, অংশগ্রহণ আছে, তাদের আমরা সম্মান করি। কাজেই এই আন্দোলন সবার আন্দোলন এবং এই বিজয় সবার বিজয় বলে স্বীকৃত।’

ডা. জাহিদ বলেন, ‘পলাতক স্বৈরাচার আমাদের সাথে যে আচরণ করেছে— সে সকল গুম, খুন ও হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। যারা বিদেশে অর্থ পাচার করেছে, তাদের অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে। পাশাপাশি, তাদের অপরাধের বিচার করতে হবে।’

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ

আপডেট সময় ০৫:১৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬