ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারিতে বিয়ে করছেন শ্রদ্ধার-রাহুল

আকাশ বিনোদন ডেস্ক : 

আগামী মাসের ২৬ তারিখে নাকি উদয়পুরে চার হাত এক হতে চলেছে দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার। আবার সেই উদয়পুরেই বসতে চলেছে আরেকটি বিয়ের আসর। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর দীর্ঘদিনের প্রেমিক চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। যদিও দিন-তারিখ ঠিক না হলেও বোনের বিয়ের কথা শুনতেই প্রতিক্রিয়া জানিয়েছেন সিদ্ধান্ত কাপুর।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, উদয়পুরে সাবেক ঢঙে বিয়ের পরিকল্পনা করছেন শ্রদ্ধা-রাহুল। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সুন্দরী শ্রদ্ধার বিয়ের খবরে আহত একাধিক পুরুষ ভক্ত-অনুরাগী। আবার অনেকেই তাকে জীবনের নতুন অধ্যায়ের শুভেচ্ছা জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে তার বিয়েসংক্রান্ত একটি পোস্টের মন্তব্যবাক্সে হাজির হন দাদা সিদ্ধান্ত কাপুর। অবাক হওয়া এক হাসির ইমোজি জুড়ে দিয়ে শক্তিপুত্র লিখেছেন— এটি তো আমার কাছেও একেবারে নতুন খবর।

সিদ্ধান্তের এ প্রতিক্রিয়া নিমেষে ভাইরাল হয়ে যায়। এরপর এক নেটিজেন মন্তব্য করে বলেছেন, আশা করি, এবার আর কোনো গুজব থাকবে না।

এর আগেও একাধিকবার শ্রদ্ধা কাপুরের বিয়ের খবর শোনা গিয়েছিল। রাহুলের সঙ্গে প্রেমপর্বের আগে কয়েকবার মন ভেঙেছে অভিনেত্রীর। কখনো অভিনেতা আদিত্য রায় কাপুর, কখনো পরিচালক ফারহান আখতার— শ্রদ্ধার প্রেম নিয়ে নানা সময়ে নানা আলোচনা হয়েছে। এমনকি শোনা যায়, বিবাহিত ফারহানের সঙ্গে মেয়ের বিয়েতে মত ছিল না বাবা শক্তি কাপুরের। সে কারণেই নাকি সম্পর্কে ইতি টানতে হয়েছে শ্রদ্ধা কাপুরকে। তবে রাহুলকে নিয়ে তেমন কোনো সমস্যা নেই পরিবারে।

সম্প্রতি এক অনুরাগী অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছেন, তিনি আদৌ বিয়ে করবেন কিনা? তাতেই হাসতে হাসতে শ্রদ্ধা বলেন, হ্যাঁ, আমি বিয়ে করব। নিশ্চয়ই বিয়ে করব। তাহলে কি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী? যদিও তা নিশ্চিত করে এখনো বলেননি শ্রদ্ধা কাপুর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফেব্রুয়ারিতে বিয়ে করছেন শ্রদ্ধার-রাহুল

আপডেট সময় ০৭:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬