ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল-আকসা মসজিদে জুম্মার নামাজ বাতিল করল ইসরাইল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গোলাগুলির ঘটনার পর নিরাপত্তার অজুহাতে ইসরাইলি কর্তৃপক্ষ শুক্রবার আল-আকসা মসজিদে প্রায় ৫০ বছর পর প্রথমবারের মতো জুম্মার নামাজ বাতিল করলো। এছাড়া ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদ চত্বরে গুলি করে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

আল-আকসা মসজিদের সীমানায় ইসরাইলি পুলিশের সাথে বন্দুকধারীদের গোলাগুলির ঘটনা ঘটে এই অভিযোগে জুম্মার নামাজ বাতিলসহ আশেপাশে এলাকা বদ্ধ করে দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। ইসরাইলি পুলিশ দাবি করেছে যে, তাদের গুলিতে নিহত তিন ফিলিস্তিনি আল-আকসা মসজিদের সীমানায় তাদের উপর হামলা করেছিল এবং তাদের দুই জন সহকর্মীকে আহত করেছে।

জেরুজালেম পুলিশের জেলা কমান্ডার বলেন, ‘১৪ জুলাই শুক্রবার জুম্মার নামাজ আল আকসা মসজিদে অনুষ্ঠিত হবে না।’ ইসরাইলি পুলিশ নিরাপত্তা জোরদারের অজুহাতে শত শত সেনা মোতায়েন করছে এবং জেরুজালেমের পুরানো শহরের প্রবেশদ্বারগুলোও বন্ধ করে দিচ্ছে।

১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুসালেম দখল করে নেয়। ১৯৬৯ সালের আগস্টে মাইকেল রোহান নামক অস্ট্রেলিয়ার এক নাগরিক মসজিদে আগুন ধরিয়ে দেয়। ফলে প্রথমবারের মতো মুসলিমরা আল-আকসা মসজিদে জুম্মার নামাজ আদায় করতে ব্যর্থ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আল-আকসা মসজিদে জুম্মার নামাজ বাতিল করল ইসরাইল

আপডেট সময় ১১:২৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭