ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ব্লু হোয়েল আসক্ত আরও ২ কিশোরের খোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

মরণ ফাঁদ ‘ব্লু হোয়েল’ নিয়ে সংবাদ প্রকাশের পর দেশে ‘ব্লু হোয়েলে’ আসক্ত আরও দুই কিশোরের খোঁজ মিলেছে। শনিবার “মরণ ফাঁদ ‘ব্লু হোয়েল’, যেভাবে বাঁচাবেন আপনার সন্তানকে” শিরোনামে একটি সংবাদ জাতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশের পর ওই দুই কিশোরের খোঁজ মিলে বলে জানিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, ওই সংবাদে ‘ব্লু হোয়েলে’ আসক্তদের লক্ষণ উল্লেখ ছিল। সংবাদটি আমি আমার ফেসবুক ওয়ালে শেয়ার করার পর দুইজন অভিভাবক আমাকে মেসেঞ্জারে ছবি তুলে পাঠিয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর।

তিনি আরও জানান, সংবাদটি দেখে এক কিশোরের ভাই আমাকে তার ছোট ভাইয়ের হাতের ছবি মেসেঞ্জারে পাঠিয়েছে যা ‘ব্লু হোয়েল’ আসক্তদের উপসর্গের সঙ্গে মিলে গেছে। তার বড় ভাই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তবে অপর কিশোর চিকিৎসকের কাছে যেতে অপারগতা জানিয়েছে বলেও জানান তাজুল ইসলাম।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকার নিউ মার্কেট থানা এলাকার অপূর্বা বর্ধন স্বর্ণা নামের ১৩ বছর বয়সী এক কিশোরী এই গেমে আসক্ত হয়ে আত্মহত্যা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ব্লু হোয়েল আসক্ত আরও ২ কিশোরের খোঁজ

আপডেট সময় ১১:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭