ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাইড্রোলিক হর্ন ১৫ দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাড়ির মালিক-চালকদের কাছে থাকা হাইড্রোলিক হর্ন আগামী ১৫ দিনের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে করা এক রিটের শুনানি নিয়ে গত ২৩ আগস্ট হাইড্রোলিক হর্ন বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি রাজধানীতে চলাচলকারী সব যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ, ২৭ আগস্টের পর কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন থাকলে সে গাড়ি জব্দ এবং হাইড্রোলিক হর্নের আমদানি বন্ধ করে বাজারে এখনও যেসব হর্ন রয়েছে তা জব্দের নির্দেশ দেন হাইকোর্ট।

এছাড়া দুই সপ্তাহের মধ্যে এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। রোববার সেই অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর হাইকোর্ট আগামী ১৫ দিনের মধ্যে গাড়ির মালিক-চালকদের কাছে থাকা হাইড্রোলিক হর্ন থানায় জমা দেওয়া নির্দেশ দেন।

গাড়িতে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিটটি করেছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাইড্রোলিক হর্ন ১৫ দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ

আপডেট সময় ১১:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭