ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

স্পেনে ঐক্যের দাবিতে বিক্ষোভ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেন থেকে কাতালানদের আলাদা হয়ে যাওয়া নিয়ে সৃষ্ট সংকটের মুখে ‘লেটস টক’ শিরোনামে রাজধানী মাদ্রিদে গতকাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা কাতালানদের আলোচনার দাবি জানায়। সূত্র : এএফপি

গতকাল শনিবার দেশজুড়ে ঐক্যপন্থীরা স্পেনের ঐক্যের স্বার্থে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আলোচনার দাবিতে বিক্ষোভ করে । রোববার তারা কাতালোনিয়ার আঞ্চলিক রাজধানী বার্সেলোনায়ও বড় ধরনের মিছিলের ডাক দিয়েছে।

সাংবিধানিক আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে আগামীকাল সোমবার কাতালান পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশন বসতে যাচ্ছে। পরদিন মঙ্গলবারের অধিবেশনে যোগ দিচ্ছেন কাতালান প্রেসিডেন্ট কার্লস পুইগদেমন্ত। এ দুদিনের কোনো একদিন কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়া হতে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকার মুখোমুখি অবস্থানে রয়েছে। চরম সংকট এড়াতে উভয় পক্ষকে আলোচনায় বসার দাবিতে গতকাল দেশজুড়ে বিক্ষোভ করে ‘লেটস টক’ শীর্ষক আয়োজকরা। তাদের স্লোগান, ‘স্পেন তার নেতাদের চেয়ে ভালো’। এ বিক্ষোভে সাধারণ নাগরিকদের সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে আয়োজকরা বলে, ‘তারা (রাজনৈতিক নেতারা) যে অক্ষম ও দায়িত্বজ্ঞানহীন, সেটা বলার জন্য সবার একজোট হওয়ার এখনই সময়। ’

কেন্দ্রীয় সরকার আর আদালতের বাধা সত্ত্বেও স্বাধীনতার প্রশ্নে গত রবিবার কাতালানরা গণভোটে অংশ নেয়। এতে ৯০ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়ে।

এ ফলাফলের ভিত্তিতে কাতালোনিয়াকে স্বাধীন ঘোষণা করার প্রস্তুতি নিয়েছে পুইগদেমন্ত সরকার। কেন্দ্রীয় সরকারের ঘোর বিরোধিতা সত্ত্বেও তারা যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে, তবে কেন্দ্রীয় সরকার কাতালান পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে আগাম নির্বাচনের আয়োজন করতে পারে। বিশ্লেষকরা এমন আশঙ্কা করছেন ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

স্পেনে ঐক্যের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ০১:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭