ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

এক দশক পর জুটি বাঁধবেন অপূর্ব-বিন্দু

আকাশ বিনোদন ডেস্ক :

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী আফসানা আরা বিন্দু জুটি বেঁধে বেশকিছু দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন। মাঝে দীর্ঘ বিরতি দিয়ে ফের পর্দায় ফিরছেন তারা। এক দশক পর জুটি বাঁধবেন নতুন একটি ওয়েব সিরিজে।

‘তাকদীর’ ও ‘কারাগার’ খ্যাত সৈয়দ আহমেদ শাওকীর চিত্রনাট্যে এবং সালেহ সোবহান অনীমের পরিচালনায় নির্মিতব্য এই সিরিজের নাম ‘হেডলাইন’। হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য এই সিরিজে অপূর্ব ও বিন্দুর পাশাপাশি অভিনয় করবেন ইয়াশ রোহানও। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিরিজে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে।

সূত্রমতে, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বর। দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেবেন তিনি। অন্যদিকে, এই প্রজেক্টের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন বিন্দু।

‘হেডলাইন’ প্রসঙ্গে আপাতত বিস্তারিত জানাতে নারাজ পরিচালক সালেহ সোবহান অনীম। তিনি জানান, চিত্রনাট্যের কাজ এখনো চলমান। আরও অন্তত এক মাস সময় লাগবে প্রস্তুতিতে। সবদিক থেকে সবুজ সংকেত মিললেই শুটিং শুরু হবে।

অপূর্ব-বিন্দু অভিনীত নাটকের মধ্যে রয়েছে- ‘মেঘ’, ‘মিনারেল ওয়াটার’, ‘বিলম্বিত টিকিট’ ইত্যাদি। সবশেষ ২০১৬ সালে ‘তৃতীয়জন’ নাটকে একসঙ্গে অভিনয় করেন তারা। যেটি পরিচালনা করেন চয়নিকা চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

এক দশক পর জুটি বাঁধবেন অপূর্ব-বিন্দু

আপডেট সময় ০৮:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬