ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুন্সীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ স্বামী–স্ত্রী আটক

আকাশ জাতীয় ডেস্ক :

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার রাতে সদর উপজেলার দক্ষিণ মহাকালি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— হাবিবুর রহমান হাবিব (৩৩) ও তার স্ত্রী লিপি আক্তার (৩০)।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি দল দক্ষিণ মহাকালি এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে হাবিবুর রহমান ও লিপি আক্তারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫টি ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক হাবিবুর রহমান হাবিব দক্ষিণ মহাকালি এলাকার নুর ইসলাম সরকারের ছেলে। ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ স্বামী–স্ত্রী আটক

আপডেট সময় ১০:১২:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬