ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিতর্কের মাঝেই মোস্তাফিজের রহস্যময় ফেসবুক পোস্ট

আকাশ স্পোর্টস ডেস্ক :

আইপিএল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তার বাদ পড়ার এই ঘটনাকে নিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। তবে সেসবের মধ্যেই ফেসবুকে নতুন করে রহস্যময় এক পোস্ট করেছেন মোস্তাফিজ।

আইপিএলের আসন্ন মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বলে ঠিক থাকলেও বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে হয় ফ্র্যাঞ্চাইজিকে। নিরাপত্তার কারণে তাকে বাদ দেওয়া হলেও বিষয়টি দুই দেশের ক্রিকেট বোর্ড ছাড়িয়ে সরকারের পর্যায়ে পৌঁছে গেছে।

আইপিএল ইস্যুতে যত আলোচনা-সমালোচনাই হোক না কেন, মোস্তাফিজ চলমান বিপিএলে তার ছাপ পড়তে দেননি। রংপুর রাইডার্সের জার্সিতে বল হাতে প্রতি ম্যাচেই আগুন ঝরাচ্ছেন এই কার্টার।

কখনো উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন, আবার কখনো স্লগ ওভারে অবিশ্বাস্য কিপটে বোলিংয়ে ব্যাটারদের বোকা বানাচ্ছেন। মূলত তার এই অতিমানবীয় ফর্মই রংপুরকে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রেখেছে।

আপাতত একটু অবসর পেয়েছেন মোস্তাফিজ ও তার সতীর্থরা। আগামী ৯ জানুয়ারির আগে আর মাঠে নামতে হচ্ছে না তাদের। সে কারণেই হয়তো, একটু ফুরসত পেয়েছেন প্রকৃতি উপভোগ করার। তার পোস্টটাও সে বিষয়েই। হোটেলের ছাদে তোলা এক ছবি পোস্ট করে মোস্তাফিজ বলেছেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছি।’

তার আগে গত রাতেও তিনি এক ফেসবুক পোস্ট করেছিলেন। সেখানে লিখেছিলেন, ‘চোখ মাঠে, মন জয়ের দিকে।’

তবে মোস্তাফিজ এই ফেসবুক পোস্টের বাইরেও যে বেশ শান্তই আছেন, সেটা বলে গেছেন তার একাধিক গুরু ও সতীর্থরা। মাঠে পারফর্ম করাটাই আপাতত তার কাছে মূখ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিতর্কের মাঝেই মোস্তাফিজের রহস্যময় ফেসবুক পোস্ট

আপডেট সময় ০১:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬