ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খেললেন হামজা, শেষ মুহূর্তের গোলে লেস্টারের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগের বছরের শেষটা জয় দিয়ে রাঙিয়েছিল লেস্টার সিটি। টানা দুই পরাজয়ের পর ৩০ ডিসেম্বর জয়টা তাদের অবশ্যম্ভাবী ছিল। তবে নতুন বছরে আবারও হেরে শুরু করে পূর্ব মিডল্যান্ডসের ক্লাবটি। এমন অম্লমধূর অভিজ্ঞতার মধ্য দিয়েই যাচ্ছে তারা। সোমবার রাতে আব্দুল ফাতাওয়ের শেষ মুহূর্তের গোলে জয়ে ফিরেছে লেস্টার। এদিন শুরুর একাদশ থেকে পুরো ৯০ মিনিট খেলেছেন লেস্টারের বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী।

নিজেদের হোম ভেন্যু কিং পাওয়ার স্টেডিয়ামে ইংলিশ চ্যাম্পিয়নশিপের খেলায় ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নকে আতিথেয়তা দেয় লেস্টার সিটি। ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে হামজাদের ক্লাব। ১৮ মিনিটে জর্ডান আইউর গোলে লিড নেয় লেস্টার। ৩৪ মিনিটে অতিথিদের সমতায় ফেরান কার্লান গ্রান্ট। নির্ধারিত সময়েও যখন সমতা, ড্র-ই ধরা হচ্ছিল ম্যাচের সম্ভাব্য ফল। তবে লেস্টারের ঘানার উইঙ্গার ফাতাওয়ের যোগ করা সময়ের ৪ মিনিটের গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মার্টি সিফুয়েন্তেসের দল।

এদিন পুরো ম্যাচে দারুণ খেলেছেন হামজা। রক্ষণে ৮টি ক্লিয়ারেন্স, দুটি ট্যাকল এবং একটি ব্লক করেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছ থেকে বল রিকভারি করেন আরও একবার। ৭৬ বার বলে স্পর্শ করে দুবার গোলের সুযোগও তৈরি করেন বাংলাদেশের ‘নম্বর এইট’।

২৬ ম্যাচে ১০ জয়, ৭ ড্র এবং ৯ পরাজয়ে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১২-তে লেস্টার সিটি। প্রিমিয়ার লিগের পদোন্নতির জন্য বাছাই খেলতে হলে থাকতে হবে পয়েন্ট টেবিলের সেরা ছয়ের মধ্যে। তালিকার ৬-এ থাকা ওয়াটফোর্ডের চেয়ে হামজারা ৪ পয়েন্ট পিছিয়ে। সমান ম্যাচে লেস্টারের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে তালিকার ১৮ নম্বরে ওয়েস্ট ব্রমউইচ। ৫২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের শীর্ষে কভেন্ট্রি সিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খেললেন হামজা, শেষ মুহূর্তের গোলে লেস্টারের জয়

আপডেট সময় ০৫:০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬