ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার যুবক তিনদিনের রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে ইনামে হামীম নামে গ্রেফতার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে গুলশান থানার প্রতারণা ও জাল-জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক শেখ সাইফুল ইসলাম।

আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে ও প্রাথমিকভাবে জানা যায়, এ আসামি অসৎ উদ্দেশ্যে তার একাধিক জাতীয় পরিচয়পত্র নকল (জাল) তৈরি করে প্রতারণা করার মাধ্যমে ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাফেরা করছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ আসামি ওই স্থানে নাশকতার উদ্দেশ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। তিনি নির্বাচনবিরোধী কোনো কাজের সঙ্গে সংযুক্ত হয়েছেন মর্মে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তি নিজের ছবি ব্যবহার করে তিনটি জাতীয় পরিচয়পত্র বহন করেন, যা যে কোনো সময় রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করতে পারেন মর্মে সন্দেহ হচ্ছে।

এতে আরো বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে এ আসামি এই মামলার ঘটনায় সত্যতা স্বীকার করেন। প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত আছেন মর্মে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলা সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। মামলার মূল রহস্য উদঘাটনসহ ৭ কারণে তার ৭ দিনের রিমান্ড দরকার।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন ৭ দিনের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার যুবক তিনদিনের রিমান্ডে

আপডেট সময় ১১:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬