ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর কোরিয়াকে শায়েস্তা করা যায়: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ট্রাম্প শনিবার এক টুইটার বার্তায় লিখেছেন, উত্তর কোরিয়াকে ঠিক করার জন্য ‘একটি মাত্র উপায়’ খোলা রয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সৃষ্ট বিরোধ কূটনৈতিক উপায়ে নিস্পত্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তি সই করতে অনেক আলোচনা ও কাঠখড় পোড়াতে হয়েছে। কিন্তু চুক্তির কালি শুকানোর আগেই পিয়ংইয়ং সেগুলো লঙ্ঘন করে মার্কিন আলোচকদের বোকা বানিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।

তিনি আরো বলেন, গত ২৫ বছরে মার্কিন প্রশাসনগুলো পিয়ংইয়ংয়ের সঙ্গে অনেক আলোচনা ও চুক্তি সই করেছে যা কোনো কাজে আসেনি। তিনি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প তার এ বক্তব্যের মাধ্যমে আবারো উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিলেন। এর আগে গত রোববার তিনি বলেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করে ‘সময় নষ্ট’ করছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উত্তর কোরিয়াকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে ফেলার হুমকি দেন ট্রাম্প। তিনি আরো বলেছিলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের কার্যকলাপের জবাব দিতে ‘যা করা উচিত’ তাই করবে আমেরিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তর কোরিয়াকে শায়েস্তা করা যায়: ট্রাম্প

আপডেট সময় ১২:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭