ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইতালির আকাশে বিজয়-রাশমিকার নববর্ষ উদযাপন

আকাশ বিনোদন ডেস্ক : 

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার সম্পর্কের জল্পনা আবারও নতুন করে উঁকি দিচ্ছে ইতালির আকাশে। দেখা গেছে, রোমের রাজপথে বর্ষবরণের আনন্দ-উৎসবে মেতে থাকতে।

কয়েক দিন আগেই ইতালির রাজধানী রোম থেকে নিজের ছুটির নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন রাশমিকা মান্দানা। সেই রেশ কাটতে না কাটতেই একই শহর থেকে আবার ছবি পোস্ট করে আলোচনায় ফিরে এলেন বিজয় দেবেরাকোন্ডা। সব মিলিয়ে রোমের ছুটির ছবি, রহস্যময় ক্যাপশন আর বিয়ের জল্পনা— নতুন বছরের শুরুতেই আবার আলোচনার কেন্দ্রে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির সিরিজে রোমের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে দেখা যায় অভিনেতাকে। একটি ছবিতে তিনি দাঁড়িয়ে রয়েছেন আইকনিক কলোসিয়ামের সামনে, অন্য আরেক ফ্রেমে তার কাঁধে মাথা হেলিয়ে থাকা এক নারীর উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। যদিও সেই নারীর মুখ স্পষ্ট নয়, তবু অনুরাগীদের অনুমান—তিনি আর কেউ নন, অভিনেত্রী রাশমিকা মান্দানাই।

সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিজয় লিখেছেন—Happy New Year my darling loves ❤️ May we grow up together, make great memories, do great things, spread love, cheer and life.

সংক্ষিপ্ত অথচ আবেগঘন এ বার্তাই আবার নেটিজেনদের মাঝে উসকে দিয়েছে তাদের সম্পর্কের জল্পনা। এর আগে রাশমিকাও রোম ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। তার শেয়ার করা মুহূর্তগুলো ধরা পড়েছিল নীরব উদযাপন, মোমবাতির আলোয় প্রার্থনা এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দৃশ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ইতালির আকাশে বিজয়-রাশমিকার নববর্ষ উদযাপন

আপডেট সময় ০৭:১২:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬