ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মারা গেলেন চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু

আকাশ বিনোদন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’।

চলচ্চিত্র ও নাটক জগতে তার বিচক্ষণ কর্মকাণ্ডের জন্য তিনি বহুবার প্রশংসিত হয়েছেন। সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডে তিনি সততা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আবদুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তার ক্যারিয়ার শুরু হয় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে। তিনি কাজ করেছেন ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’ সিনেমায়। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে একক ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর ‘অবুঝ মন’ সিনেমায় তিনি চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে কাজ করেছেন।

পরিচালক হিসেবে তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বলবান’, ‘যাদুর বাঁশি’ (বাচসাস), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’। ক্যারিয়ারের নানা অর্জনের মধ্যে তিনি বাচসাস ছাড়াও ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলাদেশ চলচ্চিত্রের এক প্রাজ্ঞ শিল্পী ও বিচক্ষণ পরিচালক হিসেবে আবদুল লতিফ বাচ্চুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

মারা গেলেন চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু

আপডেট সময় ০৬:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬