ঢাকা ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

হৃদয় খানের অভিনয় জগতে অভিষেক, জুটি হিসেবে রয়েছেন মোনালিসা

আকাশ বিনোদন ডেস্ক :

হৃদয় খান। সবাই যাকে সংগীতশিল্পী হিসেবে চেনেন। অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। তবে এবার ভিন্ন পরিচয়ে হাজির হলেন গায়ক হৃদয় খান। এবার তিনি যাত্রা শুরু করলেন অভিনেতা হিসেবে।

সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ পেয়েছে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন প্রবাসী অভিনেত্রী মোনালিসা।

প্রায় ৩০ মিনিটের শর্ট ফিল্মটি নিউইয়র্ক শহরকে কেন্দ্র করে নির্মিত। নাটকীয় রহস্যে পরিপূর্ণ ‘ট্র্যাপড’ নামের এই গল্পের কিছু দৃশ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন হৃদয়। ক্যাপশনে লেখেন, ‘স্বাধীনতা তখন নিষ্ঠুর জিনিস যখন ভুল লোকেরা তোমাকে তা দিতে চায়।’

এই স্বল্পদৈর্ঘ্যের মধ্যে উঠে এসেছে নিউইয়র্কে কিভাবে একজন হৃদয় নামের যুবক আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। ফাঁদ থেকে বেরিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত সেখান থেকে তিনি বেরোতে পারেন না।

হৃদয় খান জানান, ইউটিউবে মুক্তি পেয়েছে তার নতুন কাজটি। শর্ট ফিল্মটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন গায়ক নিজেই। নেটদুনিয়ায় কাজটি প্রকাশ করে হৃদয় জানিয়েছেন, তার জীবন থেকেই তৈরি করা হয়েছে এ নতুন গল্প।

নতুন কাজ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘অনেক সময় নিয়ে কাজটি তৈরি। আশা করছি, সবাই পছন্দ করবে আমার সিনেমা।’

শর্ট ফিল্মটির মাধ্যমে দীর্ঘ বিরতি ভেঙে অভিনয়ে ফিরেছেন মোনালিসা। পর্দায় হৃদয় খানের বিপরীতে ধরা দিয়েছেন। শর্ট ফিল্মে হৃদয় খান, মোনালিসা ছাড়াও নিউইয়র্কের স্থানীয় শিল্পীরা অভিনয় করেছেন। আর এই স্বল্পদৈর্ঘ্যের মাধ্যমেই অভিনয়ে আত্মপ্রকাশ করলেন জনপ্রিয় গায়ক হৃদয় খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

হৃদয় খানের অভিনয় জগতে অভিষেক, জুটি হিসেবে রয়েছেন মোনালিসা

আপডেট সময় ১০:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬