ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী নির্বাচনে জনগণ ইসলামী দলগুলোর ওপর বিশ্বাস স্থাপন করবে : তাহের

আকাশ জাতীয় ডেস্ক :

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলামী দলগুলোর ওপর  বিশ্বাস স্থাপন করবে। ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার স্বপ্ন বাস্তবায়নে মানুষ ইসলামী দলগুলোকে ভোট দিতে ঐক্যবদ্ধ হচ্ছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ১৭ বছর পর এবারের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই নির্বাচন কমিশন ও সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল ইসলামী দলগুলোকে ক্ষমতা দেওয়া। নানা কারণে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আধিপত্যবাদবিরোধী ওসমান হাদিকে সন্ত্রাসীরা খুন করেছে। হাদির হত্যাকারীদের বিচার, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে জনগণ এবার ইসলামী দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চায়। এজন্য আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

পৌরসভার নির্বাচনি পরিচালক ও উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের উপজেলা সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর নায়েবে আমির কাজী ইয়াছিন, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আল মামুন রাসেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাকলেস ফটোশুটে ট্রোলের মুখে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

আগামী নির্বাচনে জনগণ ইসলামী দলগুলোর ওপর বিশ্বাস স্থাপন করবে : তাহের

আপডেট সময় ০৪:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬