ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী দিনের বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমির খসরু

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক জীবনের মহাকাব্য, বাংলাদেশের মা দেশনেত্রী খালেদা জিয়া রেইনবো নেশনের স্বপ্ন দেখিয়েছিলেন। সব রং মিলে যেমন রঙধনু হয়েছে, তেমনি সব সম্প্রদায়ের মানুষ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। সেই দেশকে দেখতে চেয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।

শুক্রবার দুপুরে নগরীর প্যারেড মাঠে ড. জ্ঞানশ্রী মহাথেরোর ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ড. জ্ঞানশ্রী মহাথেরো আজীবন যা করে গেছেন, তা আমরা অনুসরণ করতে পারিনি। আজকে সময় এসেছে সবাই মিলে এগুলো অনুসরণ ও ধারণ করার। তার দর্শন আগামীর জাতি গঠনে আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে।

আমির খসরু বলেন, আগামী দিনে কোনো বৈষম্য সৃষ্টির সুযোগ থাকবে না। আমরা সেটাকে ধারণ করে এগিয়ে যাচ্ছি। মৃত্যুঞ্জয়ী মহীয়সী দেশনেত্রী আজ আমাদের মধ্যে আর নেই। কিন্তু তার চেতনা আমরা আজীবন ধারণ করব।

গত ১৩ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু ও সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত জ্ঞানশশ্রী মহাথেরো। এ উপলক্ষ্যে শুক্রবার অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাকলেস ফটোশুটে ট্রোলের মুখে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র

আগামী দিনের বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমির খসরু

আপডেট সময় ১২:১৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬