ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ৩০ এপ্রিলের পর সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল

আমি প্রতিনিয়ত মোশাররফ করিমের কাছ থেকে শিখেছি, এখনও শিখি : মম

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউড অভিনেত্রী জাকিয়া বারী মম ক্যারিয়ারের শুরু থেকেই একাধিক নাটকে কাজ করেছেন অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে। প্রতিবারই নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। শুটিং চলাকালে এ পছন্দের অভিনেতার কাছ থেকে অনেক কিছু শিখেছেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতার কথাই গণমাধ্যমের সঙ্গে শেয়ার করেছেন জাকিয়া বারী মম।

তিনি বলেন, আমি সবসময়ই মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। নাটক, সিনেমা কিংবা সিরিজ—যাই হোক না কেন, মোশাররফ করিমের সঙ্গে অভিনয়ের অপেক্ষায় থাকি। কারণ তাদের মধ্যে বোঝাপড়াটা অনেক পোক্ত। একসঙ্গে পর্দা ভাগাভাগি করাটাই তার জন্য বিশেষ কিছু বলে জানান মম।

কেন বিশেষ কিছু সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যদিও মোশাররফ ভাইকে কিছু টাইপড চরিত্রে আমরা দেখে থাকি, ব্যতিক্রমও রয়েছে। তিনি অনেক ভালো ভালো চরিত্র দিয়ে ভক্তদের কাছে পরিচিত। তিনি বলেন, পাশাপাশি আমি যদি ব্যক্তি মোশাররফ করিম ভাইয়ের কথা বলি, তা হলে বলব—শুরু থেকে আমি প্রতিনিয়ত তার কাছ থেকে শিখেছি, এখনও শিখি। তিনি এতটাই জানেন যে তার সঙ্গে পর্দা ভাগাভাগির সময়টা দারুণ অভিজ্ঞতায় ভরা থাকে। সেই ছাপ এবারও দর্শক পাবেন।

এবার ভিকি জাহেদের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’-এ অভিনয় করেছেন মম। সেই সঙ্গে আছেন মোশাররফ করিম। আজ (বুধবার) মুক্তি পাচ্ছে। মম বলেন, ভিকির টিম, গল্প ও চরিত্রের জন্য কাজটিতে তার নাম লেখানো। সবই ছিল মনের মতো। যে কারণে চিত্রনাট্য হাতে পাওয়ার পরই রাজি হয়ে যাই।

এ অভিনেত্রী আরও বলেন, আমি মূলত নাটক, সিনেমা, সিরিজ—সবকিছুর মধ্যে সবার আগে খুঁজি ভালো গল্প। আর এ গল্পটিও দুর্দান্ত। একটা সলিড গল্প বলতে যেটি বোঝায়, ঠিক তা-ই। এখানে কয়েকটি জীবনের গল্প রয়েছে। ভিকি জানেন, কীভাবে গল্পটা তুলে ধরতে হবে। জানেন, কীভাবে কাজটি শিল্পীদের কাছ থেকে আদায় করে নিতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার

আমি প্রতিনিয়ত মোশাররফ করিমের কাছ থেকে শিখেছি, এখনও শিখি : মম

আপডেট সময় ০৮:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫