ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হয়ে ওঠেন : নুরুল হক

আকাশ জাতীয় ডেস্ক :

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, গত ৫০ বছর নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে কেউ কথা রাখেনি। আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট-দুর্নীতি নিয়ে কথা বলছি। একটা জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। এরই অংশ হিসেবে আজকে এ সরকার তিন মাসের জন্য নির্বাচন পরিচালনার সরকার নয়। এ সরকার দেশকে বর্তমান অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এনে দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান জেলা পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, যদি লুটপাট করার আশায় এমপি-মন্ত্রী হন, উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান হন- তাহলে কিন্তু এই পরিস্থিতির আর বদল হবে না। সেই জায়গা ছেড়ে আমাদের আহ্বান থাকবে একটি গণতন্ত্র সহনশীল বাংলাদেশ বিনির্মাণের। এখন সময় এসেছে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে আপনারা জাতীয় ও স্থানীয় নির্বাচনে বিজয়ী করুন।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জাহিদুর রহমান সভাপতিত্ব ও সংগঠনের প্রচার সম্পাদক ফারুক হোসেন সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য রাখেন- মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম সহিদ, তোফাজ্জল হোসাইন, মো. শহিদুল ইসলাম সৌরভ, আব্দুল হামিদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হয়ে ওঠেন : নুরুল হক

আপডেট সময় ১০:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫