ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

পাকিস্তানে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার শীর্ষ কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের পাকিস্তানে পাঠাচ্ছেন। তারা ট্রাম্পের পক্ষ থেকে কঠোর বার্তা নিয়ে সেখানে যাচ্ছেন বলে জানা গেছে।

কারণ পরমাণু শক্তিধর পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই সন্ত্রাসীদের আশ্রয় প্রশয় দেয়ার অভিযোগ করে আসছে ওয়াশিংটন। এমনকি কয়েক সপ্তাহ আগে ট্রাম্প সন্ত্রাসী গ্রুপকে সহযোগিতার জন্যে পাকিস্তানকে জোরালোভাবে দায়ী করেন। এরই প্রেক্ষাপটে এ মাসের শেষের দিকে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

মার্কিন ও পাকিস্তান সূত্র জানায়, তারপর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও ইসলামাবাদে যাবেন। এ সফরের ব্যাপারে মার্কিন কর্মকর্তারা জানান, জিহাদি গ্রুপকে রাষ্ট্রীয় মদদ দেয়া পাকিস্তানকে অবশ্যই বন্ধ করতে হবে ট্রাম্পের এমন কঠোর বার্তা নিয়েই তারা পাকিস্তান যাচ্ছেন।

উল্লেখ্য, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার জন্যে প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১১ সালে পাকিস্তানে কমান্ডোদের পাঠানোয় এ দু’দেশের মধ্যে সম্পর্কে চিড় ধরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

পাকিস্তানে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

আপডেট সময় ০৬:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭