ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

দেশের ইতিহাসে সেরা ৫ সেনাপ্রধানের নাম এলে জেনারেল ওয়াকার-উজ-জামানের নাম থাকবে: পার্থ

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) আন্দালিব রহমান পার্থ দেশ, রাজনীতি, সমাজ ও রাষ্ট্র নিয়ে গণমাধ্যমে কথা বলে থাকেন। এবার তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে প্রশংসাসূচক কথা বলেছেন। তিনি মনে করেন, বর্তমান সেনাপ্রধান সংকটকালে বিশেষ করে ৫ আগস্ট এবং বর্তমান সময়ে গুরুত্বপূল্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে সেরা পাঁচজন সেনাপ্রধানের তালিকা করলে তার নাম আসবে। একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ যা দেখেছে- আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদের এটা বিশ্বাস করা উচিত যে, আপনার দৃশ্যমান রাজনৈতিক অপোনেন্টই (বিরোধী পক্ষ) অপোনেন্ট না।

তিনি বলেন, যেকোনো মুহূর্তে আপনার অন্যায়ের বিরুদ্ধে যে কেউ দাঁড়িয়ে যেতে পারে এবং সেটা আপনার ক্ষমতাও আপনাকে হারিয়ে দিতে পারে। সেহেতু সামনে রাজনীতিতে আমরা যারা যাব বা আমরা আছি বা যদি আল্লাহ চায় আমরা যদি পার্লামেন্টে যাই বা সরকারে যাই- আমাদের এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে।

বর্তমান সেনাপ্রধানের ভূমিকা নিয়ে জানতে চাইলে পার্থ বলেন, সেনাপ্রধান এবং উনার টিম যেই কাজ ৫ আগস্টে করেছেন, যেভাবে করেছেন- আমি তো উনাকে সম্মানের জায়গাতেই রাখি এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে পাঁচজন সেনাপ্রধানের নাম এলে উনার নাম থাকবে।

তিনি আরও বলেন, প্রত্যেক সমালোচনার জবাব তো আর আমরা দেই না ভাই; এটা করতেই পারে বাংলাদেশের মানুষ। আপনি যত ভালোই করবেন সমালোচনা থাকবেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

দেশের ইতিহাসে সেরা ৫ সেনাপ্রধানের নাম এলে জেনারেল ওয়াকার-উজ-জামানের নাম থাকবে: পার্থ

আপডেট সময় ০৭:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫