ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অ্যামাজনকে বোকা বানালো স্বামী-স্ত্রী

অাকাশ আইসিটি ডেস্ক:

বিশ্বখ্যাত অনলাইন শপিং প্রতিষ্ঠান অ্যামাজন থেকে ১২ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য চুরি করেছে বলে স্বীকার করেছে আমেরিকার এক দম্পতি । তারা যে পণ্যগুলো অর্ডার করেছিলো সেগুলো ভাঙ্গা কিংবা নষ্ট ছিল বলে বারবার দাবি করে এই কাজ করেছেন তারা।

ইন্ডিয়ানা রাজ্যের বাসিন্দা এরিন জোসেফ ফিন্যান (৩৮) এবং লিয়া জেনেত্তি ফিন্যান (৩৭) দম্পতি প্রতারনা এবং অর্থ পাচারের অপরাধ স্বীকার করেছে। এ দম্পতির ৫ লক্ষ মার্কিন ডলার জরিমানা এবং সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। আগামি ৯ নভেম্বর এ রায় ঘোষনা করা হবে।

স্থানীয় একটি সংবাদপত্র বলছে, ফিন্যান দম্পতি অনলাইনে শত শত ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে অ্যামাজন থেকে অনলাইনে পণ্য ক্রয়ের অর্ডার দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ইলেক্ট্রনিক সামগ্রী যেমন স্যামসাং স্মার্ট ওয়াচ, গোপ্রো ক্যামেরা, এক্সবক্স ভিডিও গেম কনসোল ইত্যাদি।

অর্ডার করা পন্যগুলো হাতে পাওয়ার পর তারা অ্যামাজনের কাস্টমার সার্ভিস বিভাগে যোগাযোগ করে জানায় যে পাঠানো গেজেটগুলো ভাঙ্গা বা কাজ করছে না। অ্যামাজনের নীতি অনুযায়ী তারপর ঐ পণ্যের পরিবর্তে আরেকটি বিনামূল্যে পাঠিয়ে দেয়।

তারপর এই পণ্যগুলো ফিন্যান দম্পতি আরেকজনের কাছে বিক্রি করে, যিনি আবার এই পণ্যগুলো নিউইয়র্কের এক বেনামী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। অতঃপর মার্কিন ডাক বিভাগের অনুসন্ধান বিভাগ,ইন্ডিয়ানা রাজ্য পুলিশ এবং অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের যৌথ তদন্তে এই দম্পতির জালিয়াতি ধরা পড়ে। এরপর সে দম্পতি তাদের সহযোগীকে গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অ্যামাজনকে বোকা বানালো স্বামী-স্ত্রী

আপডেট সময় ০৫:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭