ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের কুষ্টিয়ায় দরবার শরিফে হামলা আগুন, দরবারপ্রধানকে পিটিয়ে হত্যা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বেচ্ছাসেবক দল সভাপতি

এফডিসিতে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’

অাকাশ বিনোদন ডেস্ক:

চিটাগাইঙ্গা পোয়া শাকিব খান ও নোয়াখাইল্লা মাইয়া বুবলী এখন এফডিসিতে। পরিচালক উত্তম আকাশের নতুন একটি সিনেমার জন্য তাঁরা দুজন বাংলাদেশের দুটি বিভাগের দুজন মানুষের চরিত্র রূপায়ণ করছেন। গতকাল শুক্রবার থেকে রাজধানীর এফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) নতুন এই সিনেমার শুটিং শুরু হয়েছে। চলবে টানা কয়েক দিন। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমার প্রযোজক সেলিম খান।

নায়ক শাকিব খানের বাড়ি চট্টগ্রাম না হলেও নায়িকা বুবলীর দাদাবাড়ি কিন্তু নোয়াখালী। ঢাকায় জন্ম ও বেড়ে ওঠার কারণে এই নায়িকার খুব একটা নোয়াখালী যাওয়া হয়নি। মাঝেমধ্যে পারিবারিক অনুষ্ঠানের কারণে মা-বাবার সঙ্গে গিয়েছিলেন। নতুন সিনেমায় নোয়াখালীর ভাষা রপ্ত করতে মা-বাবার কাছ থেকে সহযোগিতা নিতে হচ্ছে এই নায়িকাকে।

প্রথম আলোকে শাকিব খান বলেন, ‘একজন অভিনয়শিল্পী হচ্ছেন কাদামাটির মতো। চাইলেই তাঁকে সব ধরনের চরিত্রে রূপায়ণ করা সম্ভব। পরিচালক পর্দায় যেভাবে উপস্থাপনা করবেন, সেভাবেই নিজেকে সমর্পণ করলেই হয়। যেকোনো চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে আমি কিন্তু সব সময় পরিচালকের কাছে নিজেকে সমর্পণ করি। চট্টগ্রামের ছেলে না হলেও নতুন এই সিনেমায় আমাকে চট্টগ্রামের ভাষায় সংলাপ বলতে হবে। পুরো ইউনিটের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। অন্য রকম একটা অভিজ্ঞতা হবে বলতে পারেন।’

বুবলী বলেন, ‘এই ছবিতে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে হবে। আমার বাড়ি নোয়াখালী, কিন্তু জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। নোয়াখালীর ভাষা তো জানি না। নতুন করে শিখতে ও অনুশীলন করতে হয়েছে। আর এ কাজে আমাকে সহযোগিতা করছেন মা-বাবা। শুটিংয়ের আগ পর্যন্ত যখনই সুযোগ পেয়েছি, তখনই মা-বাবার সঙ্গে নোয়াখালীর ভাষায় কথা বলেছি। এ ছাড়া নাটক-সিনেমা দেখেও শেখার চেষ্টা করেছি।’

শাকিব খানের সঙ্গে এ সময়ের আলোচিত নায়িকা বুবলীর এটি পাঁচ নম্বর সিনেমা। এর আগে এই জুটির চারটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হচ্ছে ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’।

Tag :
আপলোডকারীর তথ্য

এফডিসিতে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’

আপডেট সময় ০১:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭