ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় দরবার শরিফে হামলা আগুন, দরবারপ্রধানকে পিটিয়ে হত্যা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বেচ্ছাসেবক দল সভাপতি যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বললেন ট্রাম্প আমরা ক্লিনিং ঢাকা করতে চাই, সমৃদ্ধ ন্যাশন গড়তে চাই: সড়ক পরিবহনমন্ত্রী চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি ‘বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে সরকার যা সর্বনাশ ডেকে আনবে’:বিচারপতি মতিন ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম

ডিপ্রেশন পুরোপুরি কাটাতে পেরেছি এমন নয়: দীপিকা

অাকাশ বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগেছেন তিনি। এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানান দীপিকা পাডুকোন। যারা এই মনরোগে ভোগেন তাদের সাহায্যে তিনি তৈরি করেছেন দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন।
কেরিয়ারে চূড়ান্ত সফল দীপিকা। নামী মডেল ছিলেন, বলিউডে এক নম্বর অভিনেত্রী, হলিউডেও শক্ত হচ্ছে পায়ের তলার মাটি। কিন্তু ডিপ্রেশন এখনও ছাড়েনি তাকে।
প্রকাশ পাড়ুকোনের মেয়ে অল্পদিন আগে বলেছেন, তিনি মনে করেন না, ডিপ্রেশন পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছেন। মনের ভেতরে সব সময় ভয় কাজ করে, যদি আবার তা ফিরে আসে! ডিপ্রেশনের কথা খোলাখুলি বলায় কোনও চরিত্র হাতছাড়া হয়েছে কি। দীপিকা নিশ্চিত নন, তবে বলেছেন, হতেও পারে, এ জন্য কোনও প্রযোজক তার সঙ্গে যোগাযোগ করা থেকে পিছিয়ে এসেছেন।
দীপিকার বিশ্বাস, ডিপ্রেশন ও অন্যান্য মনরোগ সংক্রান্ত ভুল ধারণা কাটানোর উপায় একটাই- স্কুলে এ নিয়ে পড়াশোনা করানো। স্কুলে শারীরিক শিক্ষার ক্লাস হয়, তিনিও এ ব্যাপারে ক্লাস করেছেন স্কুলে। কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু পড়ানো হয় না। কারণ তা সিলেবাসে নেই। অথচ এ নিয়ে পড়ানো হলে এ ব্যাপারে সামাজিক শুচিবাই কেটে যাবে। ডেকান ক্রনিকল।
Tag :
আপলোডকারীর তথ্য

বুমরাহ যে দলেই খেলুক, সে সেরা বোলার : যুবরাজ

ডিপ্রেশন পুরোপুরি কাটাতে পেরেছি এমন নয়: দীপিকা

আপডেট সময় ০১:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭