ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রতিবেশীর হাতে প্রতিবেশী খুন

আকাশ জাতীয় ডেস্ক :

মানিকগঞ্জের ঘিওরে সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর কাঠের বাটামের পিটুনিতে মোজাফফর হোসেন (৫৫) নামের এক কৃষক খুন হয়েছেন।

শনিবার বিকালে ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈলতলা সিংজুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাফফর হোসেন উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈলতলা সিংজুরি এলাকার মৃত হেকমত আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির সীমানা বিরোধের জেরে দীর্ঘদিন ধরে মোজাফফর হোসেনের সঙ্গে প্রতিবেশী আব্দুর রহমানের বিরোধ চলছিল। সীমানা বিরোধের মধ্যেই শনিবার দুপুরে আব্দুর রহমান সীমানার খুঁটি তুলতে গেলে মোজাফফর হোসেন বাধা দেন। এতে আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে মোজাফফর হোসেনের ঘাড়ে কাঠের টুকরা (বাটাম) দিয়ে আঘাত করেন এবং কাঠের আঘাতে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন মারা যান।

ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) চিন্ময় মণ্ডল জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পর আব্দুর রহমানসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে বলেও এসআই জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রতিবেশীর হাতে প্রতিবেশী খুন

আপডেট সময় ১০:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪